ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
ফুটবলপ্রেমীদের ব্যতিক্রমী উচ্ছ্বাসে আলোচনায় এসেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা। উপজেলার ঠাঁকুরজিপাড়া গ্রামে প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন সমর্থকরা। বৃহস্পতিবার (১৮ জুন) গ্রামে প্রবেশ করলেই সড়কের পাশে চোখে পড়ে দৃষ্টিনন্দন এই বিশাল পতাকা, যা স্থানীয়দের পাশাপাশি পথচারীদেরও আকৃষ্ট করছে।
আর্জেন্টিনা সমর্থকদের দাবি, গ্রামজুড়ে টাঙানো পতাকার দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার ফুট। তাদের ভাষ্য, বিশ্বচ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
সমর্থক রিফাত, হানিফ ও মঞ্জুর জানান, প্রিয় দল ফাইনালে উঠলে একটি মহিষ জবাই করে গ্রামবাসীদের নিয়ে গণভোজের আয়োজন করা হবে। তাদের বিশ্বাস, আর্জেন্টিনা এবারও শিরোপা জয়ের গৌরব অর্জন করবে।
গ্রামের আরেক সমর্থক নয়ন আলী বলেন, “আর্জেন্টিনা আমাদের আবেগ, ভালোবাসা ও গর্বের নাম। গ্রামের বাসিন্দাদের পাশাপাশি বিদেশে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় এবার সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ পতাকা টাঙানো সম্ভব হয়েছে। আগামী বিশ্বকাপে এর দৈর্ঘ্য দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও জানান, আর্জেন্টিনার প্রথম ম্যাচ উপলক্ষে প্রথমে ২০ হাজার টাকা বাজেট নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। এই অর্থে রাতে গ্রামবাসী ও আর্জেন্টিনা সমর্থকদের জন্য খাবারের আয়োজন করা হবে। এছাড়া দলটি ফাইনালে পৌঁছালে মহিষ জবাই করে পুরো গ্রামের মানুষের জন্য বিশেষ ভোজের আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শুধু ফুটবলের প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ নয়, বরং গ্রামীণ সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা