শিরোনাম
ভিন্নধর্মী উচ্ছ্বাসে মুখর সিরাজগঞ্জ: কামারখন্দে সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফাইনালে উঠলে মহিষ জবাইয়ের ঘোষণা মাদারীপুরে টিসিবি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই খাদ্যপণ্য; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আদমদীঘিতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে দাবি শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন স্থায়ীভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা: মেয়র ডা. শাহাদাত
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মাদারীপুরে টিসিবি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই খাদ্যপণ্য; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় টিসিবির ডিলার মোল্লা ট্রেডার্সের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ খাদ্যপণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর রাতে গোডাউন থেকে আগুনের ধোঁয়া ও শিখা দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গোডাউনে মজুত থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনি ও অন্যান্য খাদ্যপণ্য পুড়ে যায়।

ঘটনার পর সকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মোল্লা ট্রেডার্সের মালিক রাসেল মোল্লা জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

মাদারীপুরে টিসিবি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই খাদ্যপণ্য; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

www.dainikkagoj.com
18 June 2026

মাদারীপুরে টিসিবি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই খাদ্যপণ্য; ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

www.dainikkagoj.com