শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে জমকালো সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DICAA) উদ্যোগে কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন-কে এক বর্ণাঢ্য ও জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি ঢাকা ইম্পেরিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শত শত প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে তিনি মঞ্চে দাঁড়িয়ে কলেজ জীবনের স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন এবং আবেগঘন বক্তব্য প্রদান করেন।

সংবর্ধনা গ্রহণ করে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেন, ঢাকা ইম্পেরিয়াল কলেজ তাঁর জীবনের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে সহপাঠীদের ভালোবাসা ও সম্মান পেয়ে তিনি গভীরভাবে আবেগাপ্লুত হন এবং এ সম্মানকে দেশের জনগণের সেবায় আরও নিবেদিতভাবে কাজ করার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, তাঁদেরই একজন প্রাক্তন শিক্ষার্থী দেশের নীতিনির্ধারণী পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন—এটি পুরো কলেজ পরিবারের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে ফটোসেশনে অংশ নেন। সবমিলিয়ে পুরো অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের এক প্রাণবন্ত পুনর্মিলনীতে পরিণত হয়।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 June 2026

ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে জমকালো সংবর্ধনা

www.dainikkagoj.com
17 June 2026

ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে জমকালো সংবর্ধনা

www.dainikkagoj.com