শিরোনাম
ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই, তাড়াশে দুইজন আহত পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ অবহেলার অবসান: চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে স্বস্তিতে ঢেমশাবাসী পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে জমকালো সংবর্ধনা তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তা রবিউলের সফলতা বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুই ছাত্রীকে ‘আই লাভ ইউ’ লেখা চকলেট দেওয়াকে কেন্দ্র করে তিন বহিরাগত কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় দুই ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকাল পৌনে ১০টার দিকে দুলাল, ফাহিম ও মাহফুজুল নামের তিন কিশোর বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা অষ্টম শ্রেণির দুই ছাত্রী সমিতা ইসলাম (১৪) ও সুমাইয়া আক্তার প্রীতি (১৪)-কে ‘আই লাভ ইউ’ লেখা চকলেট দেয়।

ঘটনাটি অন্যান্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তিন কিশোর ও দুই ছাত্রীকে আটক করে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। পরে প্রধান শিক্ষক তাদের জিজ্ঞাসাবাদ করেন। অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাইলে তিন কিশোর তা দিতে অস্বীকৃতি জানায়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত তিন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে এবং দুই ছাত্রীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করে।

চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, শিক্ষার্থীরা তাদের ধরে অফিসে নিয়ে আসে। অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কিশোররা নম্বর দিতে রাজি হয়নি। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দোকানে আড্ডা দেয়, কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক

www.dainikkagoj.com
17 June 2026

বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক

www.dainikkagoj.com