শিরোনাম
ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই, তাড়াশে দুইজন আহত পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ অবহেলার অবসান: চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে স্বস্তিতে ঢেমশাবাসী পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে জমকালো সংবর্ধনা তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তা রবিউলের সফলতা বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন (ন্যাশনাল রিপোর্ট) প্রকাশ উপলক্ষে সিরাজগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

কর্মশালায় প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা খাতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারি একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের বেঞ্চমার্ক পরিসংখ্যানের অন্যতম প্রধান উৎস। এ শুমারির মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ইউনিটের সংখ্যা, কর্মসংস্থান, প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত বৈশিষ্ট্য, সুযোগ-সুবিধা ও সেবার তথ্য সংগ্রহ করা হয়।

কর্মশালায় আরও জানানো হয়, অর্থনৈতিক শুমারি থেকে প্রাপ্ত তথ্য শিল্প, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও অন্যান্য অর্থনৈতিক সূচক নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস, সিরাজগঞ্জ যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
17 June 2026

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com