শিরোনাম
ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই, তাড়াশে দুইজন আহত পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ অবহেলার অবসান: চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে স্বস্তিতে ঢেমশাবাসী পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ঢাকা ইম্পেরিয়াল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে জমকালো সংবর্ধনা তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তা রবিউলের সফলতা বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময়
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ওয়াজেদ আলী মিঞা এবং উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস কুমার মন্ডল। প্রশিক্ষণ পর্বে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি চাষ বিষয়ে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পভুক্ত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। সভা শেষে পার্টনার কংগ্রেস ২০২৬ প্রকল্পের কার্যক্রম প্রদর্শনী স্টল উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

www.dainikkagoj.com
17 June 2026

তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

www.dainikkagoj.com