শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে “দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মনিটরিং অফিসার (প্রকল্প) মো. আরিফ আফজাল, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার এবং আলী রুবেল।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা (বিএস) এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, কৃষি খাতে টেকসই উন্নয়নের পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী কয়েকজন কৃষকের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

স্থানীয় কৃষি উন্নয়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 June 2026

পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
16 June 2026

পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

www.dainikkagoj.com