শিরোনাম
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক মানবতার সেবায় দিনব্যাপী ব্যস্ত হাজী আব্দুস সাত্তার সলপ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ পাচারকারী আটক দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উত্তোলন মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

মোক্তার হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি:

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে একটি নৌকা, অবৈধ ভেসাল জাল এবং ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবনের কালাবগী স্টেশনের অধীন কালাবগী খালের মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল আলমের নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুস ছালামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিষ প্রয়োগে মাছ ধরার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন হেলাল উদ্দিন ও আয়ুব আলী। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা, অবৈধ ভেসাল জাল এবং ভারতীয় নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, বন আইন অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বিষ প্রয়োগে মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক

www.dainikkagoj.com
14 June 2026

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক

www.dainikkagoj.com