শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৪ জুন) দুপুর ২টা ৩৫ মিনিটের দিকে সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালত-এ উপস্থিত হয়ে তিনি আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার।

আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে বিভিন্ন বক্তব্য প্রদানের অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত মামলাটি আমলে নিয়ে তাকে সমন জারি করেন এবং ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপরও আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা না দেওয়ায় গত ১৭ মে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার বিরুদ্ধে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বাদীপক্ষের দাবি ছিল যে, বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে দেওয়া বক্তব্য তার সামাজিক ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এ কারণে তার সম্মানহানির অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন সংশ্লিষ্ট পক্ষ।

আদালতে আত্মসমর্পণের মধ্য দিয়ে মামলাটি নতুন আইনি ধাপে প্রবেশ করল। এ বিষয়ে আদালতের পরবর্তী আদেশ ও শুনানির তারিখকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইন অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

এদিকে আত্মসমর্পণকে ঘিরে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 June 2026

মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা

www.dainikkagoj.com
14 June 2026

মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন সংসদ সদস্য মুফতি আমির হামজা

www.dainikkagoj.com