শিরোনাম
লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমলনগরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ৪৬ বছর ধরে সংবাদ পৌঁছে দিচ্ছেন হকার আবদুস শহিদ, জীবনসায়াহ্নে সহায়তার প্রত্যাশা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় জেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে পঞ্চগড় কালেক্টর চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

জেলা প্রশাসক জানান, চলতি মৌসুমে জেলায় মোট ২ লাখ ৪০ হাজার বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় পরিবেশ ও মাটির উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ—নিম, জলপাই, লেবু, লটকন, কাঁঠাল ও আমলকী—রোপণ করা হবে। শুধু গাছ রোপণ নয়, এগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের আগে কক্সবাজারের পাতলী খাল খনন কার্যক্রম এবং খালের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী শেষে জেলা প্রশাসক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

www.dainikkagoj.com
13 June 2026

পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

www.dainikkagoj.com