শিরোনাম
চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ৪৬ বছর ধরে সংবাদ পৌঁছে দিচ্ছেন হকার আবদুস শহিদ, জীবনসায়াহ্নে সহায়তার প্রত্যাশা সেনবাগে নাগরিক সমাবেশ, ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা মৃত বাবার সম্পত্তি আত্মসাৎের অভিযোগ: চাচা-ফুফুদের বিরুদ্ধে আদালতে সন্তানের ন্যায়বিচারের লড়াই সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

সেনবাগে নাগরিক সমাবেশ, ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে ছাতারপাইয়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ ন ম ইমরান খান, তাসলিমুন্নেছা, মুহসিয়া তাবাসুম, আব্দুর রহমান এবং আব্দুর রহিম। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা ছাতারপাইয়া বাজারে বিভিন্ন সময়ে সংঘটিত অনাকাঙ্ক্ষিত মারামারি ও আইন-শৃঙ্খলাজনিত ঘটনার বিষয় তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘ প্রায় দুই দশক ধরে বাজারে কার্যকর কোনো বাজার পরিচালনা কমিটি না থাকায় নানা ধরনের সমস্যা ও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা ছাতারপাইয়া বাজারে আসলেও সেখানে কোনো পাবলিক টয়লেট নেই। বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, “ছাতারপাইয়া বাজারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিভেদ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং জনগণের স্বার্থের পরিপন্থী যেন না হয়।”

তিনি গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, ছাতারপাইয়া বাজারকে কেন্দ্র করে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বাজার পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে।

তিনি আরও বলেন, “দলের ভেতরে কিংবা বাইরে যারা উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।”

সমাবেশে উপস্থিত স্থানীয় জনগণ বাজারের উন্নয়ন, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নাগরিক সমাবেশে এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ উঠে আসে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

সেনবাগে নাগরিক সমাবেশ, ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা

www.dainikkagoj.com
13 June 2026

সেনবাগে নাগরিক সমাবেশ, ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের ঘোষণা

www.dainikkagoj.com