শিরোনাম
সোনারগাঁয়ে সব ধরনের অপরাধে জিরো টলারেন্স: নবাগত ওসি আব্দুল বারিক কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল পরিচ্ছন্নতা কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার হরিরামপুর ইউনিয়নের সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বিষাদু চন্দ্র হাড়ি (৫৪)।

শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খয়েরপুকুর হাট এলাকার উত্তর পাশে মিল চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষাদু চন্দ্র হাড়ি খয়েরপুকুর হাট বাজার থেকে একটি কাঁঠাল কিনে বাইসাইকেলের ক্যারিয়ারে করে বাড়ি ফিরছিলেন। পথে হাটের উত্তর পাশে মিল চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি শ্যামল পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের বাড়ি পার্বতীপুর উপজেলার বজরুক বাগবাড়ী এলাকায়, বকশীগঞ্জ নদীর সেতুর পাশে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন।

মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে একজন নিম্নআয়ের কর্মজীবী মানুষের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 June 2026

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত

www.dainikkagoj.com
12 June 2026

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত

www.dainikkagoj.com