শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে ৯ যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১০ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিনেমাহল মাস্টারপাড়া এলাকার একটি ভবনের ছাদ এবং গর্জনতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব এলাকায় গভীর রাতে মাদকের আসর বসিয়ে মাদক সেবন ও মাতলামির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে রামগড় থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সিনেমাহল এলাকার গ্রামীণ ব্যাংক ভবনের ছাদ থেকে ৬ জন এবং গর্জনতলী এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮), ছোটন বিশ্বাস (৩৫), মো. আলা উদ্দিন (২৯), মো. আবুল কাশেম (২৪) এবং মিঠুন নন্দি (২৫)।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে রামগড় থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক

www.dainikkagoj.com
10 June 2026

রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক

www.dainikkagoj.com