শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন

তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি, গুদামঘর ও একটি সংবাদপত্রের অফিস সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে পৌর শহরের সুজন মালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সুজন মালের বাড়ি থেকে হঠাৎ আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের আসবাবপত্র, নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া বাড়ির পাশের একটি গুদামঘর এবং সমকাল তাড়াশ উপজেলা প্রতিনিধির অফিস আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অফিসে থাকা কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র, লাইব্রেরির মূল্যবান বইসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ আটকা না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাড়াশ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত

www.dainikkagoj.com
09 June 2026

তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত

www.dainikkagoj.com