শিরোনাম
চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে সর্বমোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) বিকেলে উপজেলার মালশীন ও জাহাঙ্গীরগাতি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার পৃথক দুটি মামলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের আমতাহার আলীর ছেলে কাওছার (২৪) এবং সিরাজগঞ্জ জেলার গবার্ডগবার গ্রামের মুকুল শেখের ছেলে শরিফ (২০)।

মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন বলেন, “পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি ও জনসম্পদের ক্ষতি প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ছবির ক্যাপশন: তাড়াশ উপজেলার মালশীন ও জাহাঙ্গীরগাতি এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 June 2026

তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com
07 June 2026

তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা

www.dainikkagoj.com