শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। রবিবার (৭ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৪ জুন তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শারমিন আক্তারসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতারা নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 June 2026

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান

www.dainikkagoj.com
07 June 2026

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন শরীফুজ্জামান

www.dainikkagoj.com