শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীনকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

 

মো. সুজন আহমেদ

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন-কে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

রোববার (৭ জুন) সিরাজগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে বাঙ্গালা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন একজন দক্ষ, সৎ ও জনবান্ধব ব্যক্তি। তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নবনিযুক্ত প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীনকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

www.dainikkagoj.com
07 June 2026

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহীনকে বাঙ্গালা ইউনিয়ন বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন

www.dainikkagoj.com