শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ময়মনসিংহে ১১৬ বোতল বিদেশি মদসহ আটক ১

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১৬ বোতল বিদেশি (বিলাতী) মদসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৬ জুন) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন দিঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মো. রাজ্জাক মৃধা (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঢাকার তেজগাঁও থানার পূর্ব নাখালপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১১৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জব্দকৃত মদের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

ময়মনসিংহে ১১৬ বোতল বিদেশি মদসহ আটক ১

www.dainikkagoj.com
07 June 2026

ময়মনসিংহে ১১৬ বোতল বিদেশি মদসহ আটক ১

www.dainikkagoj.com