সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কমলনগরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাজনৈতিক দলের মিটিং — সমালোচনার ঝড়

Reporter Name / ৫২০ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

 

 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাইক লাগিয়ে একটি রাজনৈতিক দলের সভা করা হয়েছে।

 

 

সোমবার (৯ জুন) বিকালে মার্টিন ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন ও বক্তব্য রাখেন।

 

 

 

ইউনিয়ন পরিষদের ভিতরে এই সভা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

 

 

 

 

জানা গেছে, উপজেলার সকল ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন চলছে।সম্প্রতি চর মার্টিন ইউনিয়নের সবকয়টি ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

 

নির্বাচনে ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতাদের পরিচিতি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এই সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি।

 

 

তবে, ইউনিয়ন পরিষদের মতো সরকারি কার্যালয়ে রাজনৈতিক সভা হওয়ায় সাধারণ মানুষ ও ইউপি সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

 

ওই সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, ওজি উল্লাহ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

 

স্থানীয়রা বলছেন, “ইউনিয়ন পরিষদ জনগণের সেবা কেন্দ্র, কোনো রাজনৈতিক দলের অফিস নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনিক নিয়ম-নীতি লঙ্ঘন করে।”

 

 

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল।তাদের মিটিং করার জায়গার এতো অভাব যে পরিষদের ভিতরে মিটিং করতে হবে। অথচ, পরিষদের পাশেই চৌধুরী বাজারে তাদের দলীয় কার্যালয় রয়েছে।

 

 

 

কেউ কেউ অভিযোগ করেছেন, সরকারি অফিসও এখন তাদের রাজনৈতিক অফিস।

 

 

 

 

 

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আলী আহাম্মদ বলেন, “ইউনিয়ন পরিষদ পাবলিক অফিস, তাই মিটিং করতে সমস্যা কোথায়?” প্রশাসকের অনুমতি নেওয়া হয়নি বলেও জানান তিনি।

 

 

 

চর মার্টিন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, “বিষয়টি জানিনা। আপনার মাধ্যমে জানলাম। রাজনৈতিক সভার আয়োজন ইউনিয়ন পরিষদে করা যায় না। ইউএনও’র সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাজনৈতিক কার্যক্রম অনুমোদনযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর