শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

ভেড়ামারায় একসঙ্গে তিন যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, নিজস্ব প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়িপাড়া গ্রামে একসঙ্গে তিন যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের পর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ তিন যুবক হলেন— মোঃ রুহুল আলী (১৯), পিতা: মোঃ কামরুল হোসেন; মোঃ ইখলাস আলী (১৮), পিতা: মোঃ রতন আলী এবং মোঃ মিঠু আলী (১৬), পিতা: মোঃ মিন্টু আলী। তারা সবাই মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়িপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তারা নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আর ফিরে আসেনি। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

একই গ্রামের তিন যুবকের একযোগে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানদের খোঁজ না পেয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। বিশেষ করে মায়েদের আহাজারিতে এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ফলে গ্রামজুড়ে নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি উদ্বেগও বাড়ছে। নিখোঁজদের দ্রুত সন্ধান পাওয়ার আশায় পরিবারের সদস্যরা প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় ইতোমধ্যে স্থানীয় প্রশাসন ও ভেড়ামারা থানাকে অবহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

কোনো ব্যক্তি যদি নিখোঁজ এই তিন যুবকের অবস্থান বা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 June 2026

ভেড়ামারায় একসঙ্গে তিন যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

www.dainikkagoj.com
06 June 2026

ভেড়ামারায় একসঙ্গে তিন যুবক নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার ও এলাকাবাসী

www.dainikkagoj.com