শিরোনাম
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক মানবতার সেবায় দিনব্যাপী ব্যস্ত হাজী আব্দুস সাত্তার সলপ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ পাচারকারী আটক দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ আদালতের নির্দেশে ভেড়ামারায় কবর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উত্তোলন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে শান্ত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু নাহিদ (২৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নান্দবার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগে নান্দবার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শান্ত ও তার বন্ধু নাহিদ বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ছাদের পাশের একটি গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতের আঘাতে শান্ত ও নাহিদ গুরুতর আহত হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নাহিদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগজনিত এ দুর্ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সবাইকে ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গা ও উঁচু স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বর্ষা মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং খোলা ছাদ, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 June 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

www.dainikkagoj.com
04 June 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

www.dainikkagoj.com