শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে শান্ত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু নাহিদ (২৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নান্দবার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগে নান্দবার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শান্ত ও তার বন্ধু নাহিদ বাড়ির ছাদে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ছাদের পাশের একটি গাছে আগুন ধরে যায়। একই সঙ্গে বজ্রপাতের আঘাতে শান্ত ও নাহিদ গুরুতর আহত হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত নাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নাহিদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ চলছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগজনিত এ দুর্ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সবাইকে ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গা ও উঁচু স্থানে অবস্থান না করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বর্ষা মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং খোলা ছাদ, মাঠ কিংবা গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 June 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

www.dainikkagoj.com
04 June 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

www.dainikkagoj.com