শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ফেসবুক তর্কের জেরে কমলনগরে বাবা–ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি–কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে এক বিএনপি নেতা ও তার প্রবাসী ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সালেহ আহমেদ (৬৫) এবং তার ছেলে ওমান প্রবাসী তানজিরুল ইসলাম সৈকত (৩৯)। বর্তমানে তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে রাজনৈতিক মন্তব্য ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।

হামলার দিন সকালে সালেহ আহমেদ ও তার ছেলে সৈকত চর পাগলা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় বাবা–ছেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় জাহিদ (২৬), শরিফ (২২), সুমন (২৫), জাফর আহমেদসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে বলে ভুক্তভোগী পক্ষ দাবি করেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত জাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর আলম বলেন, “এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। থানায় লিখিত অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

ফেসবুক তর্কের জেরে কমলনগরে বাবা–ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

www.dainikkagoj.com
03 June 2026

ফেসবুক তর্কের জেরে কমলনগরে বাবা–ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

www.dainikkagoj.com