শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

করতোয়া নদীতে ভেকু দিয়ে অবৈধ বালু উত্তোলন, ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদী থেকে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

বুধবার (৩ মে) বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় করতোয়া নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি হাতে-নাতে ধরা পড়ে।

অভিযান পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী। অভিযানের সময় বাংলাদেশ পুলিশের একটি দল এবং স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, অভিযুক্ত শামীম হোসেন দীর্ঘদিন ধরে কাজলদিঘী কালিয়াগঞ্জ এলাকায় করতোয়া নদীর তলদেশ থেকে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

করতোয়া নদীতে ভেকু দিয়ে অবৈধ বালু উত্তোলন, ৭০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
03 June 2026

করতোয়া নদীতে ভেকু দিয়ে অবৈধ বালু উত্তোলন, ৭০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com