শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেত্রকোনায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মাঠে নেমেছে নেত্রকোনা জেলা প্রশাসন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন খাতে অনিয়ম ও যাত্রী হয়রানি রোধে বুধবার (২৭ মে) থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেত্রকোনা জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড, রাজুর বাজার এলাকা এবং মদন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তদারকি কার্যক্রম চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন গণপরিবহনের বিরুদ্ধে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন মালিক, চালক ও প্রতিনিধিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা দায়ের করা হয় এবং আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনেন। এ সময় বেশ কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তুলে ধরলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়। ফলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন যেন অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি কিংবা অনিয়ম করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থ সংরক্ষণ এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জেলা প্রশাসন আরও আশ্বস্ত করে জানায়, ঈদযাত্রার পুরো সময়জুড়ে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম চলমান থাকবে। কোনো পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদযাত্রা হবে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং ভোগান্তিমুক্ত।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 May 2026

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেত্রকোনায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

www.dainikkagoj.com
31 May 2026

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেত্রকোনায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

www.dainikkagoj.com