শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মিলন ওয়েল মিলে হামলা ও ভাঙচুর, আহত ৪

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

উল্লাপাড়া  সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের বাঁখুয়া এলাকায় অবস্থিত মিলন ওয়েল মিলে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন— অপূর্ব (৩০), আলহাজ্ব মোঃ সেরাজুল ইসলাম (৭৪), মোঃ রফিকুল ইসলাম রতন (৪৫) ও হাসানুর রহমান হিরা (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঁখুয়া এলাকার মিলন ওয়েল মিলে একই গ্রামের মৃত আব্দুস ছামাদ চেয়ারম্যানের ছেলে মিজানুর রহমান বাবুর নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মিলের অফিসে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাদের সঙ্গে আরও ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মিল কর্তৃপক্ষের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা অফিসে ভাঙচুর চালায় এবং উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি হামলা করে। এতে অফিস কর্মচারী অপূর্ব গুরুতর আহত হন। পরে এগিয়ে আসা আলহাজ্ব সেরাজুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিল মালিক রফিকুল ইসলাম রতনও হামলার শিকার হন বলে অভিযোগে বলা হয়েছে।

এ সময় হামলাকারীরা অফিসের ক্যাশে থাকা প্রায় ১২ লাখ ৪৫ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

আহত হাসানুর রহমান হিরা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার পর পরিকল্পিতভাবে চাঁদা দাবির পর হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিজানুর রহমান বাবু বলেন, একটি রাজনৈতিক পোস্টারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা তৈরি হয় এবং সেই প্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। তার দাবি, এটি চাঁদা দাবির কোনো ঘটনা নয়।

উল্লাপাড়া মডেল থানার (তদন্ত) কর্মকর্তা রূপুকর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 May 2026

উল্লাপাড়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মিলন ওয়েল মিলে হামলা ও ভাঙচুর, আহত ৪

www.dainikkagoj.com
26 May 2026

উল্লাপাড়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মিলন ওয়েল মিলে হামলা ও ভাঙচুর, আহত ৪

www.dainikkagoj.com