শিরোনাম
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নেই যানজট, ঈদযাত্রায় যমুনা সেতু সংযোগ মহাসড়কে স্বস্তির পরিবেশ বজায় পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা দামুড়হুদায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার দৌলতপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্য বারহাট্টায় অভিনব কৌশলে ইয়াবা পাচার, শালা-দুলাভাই আটক ২ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল জব্দ ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন হাজী মো. আব্দুস সাত্তার তানোরে খাল পুনঃখননে অনিয়মের অভিযোগ, ফেসবুকে ভাইরাল “সাগর চুরি” মন্তব্য গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ নারী মাদককারবারী আটক

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ আয়শা ছিদ্দিকা আশা (৩৫) নামে এক নারী মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার বড় চন্ডিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে আটক নারীর বসতঘর ও দেহ তল্লাশি করে ৩ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আয়শা ছিদ্দিকা আশা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এতদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক নারীর বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 May 2026

পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ নারী মাদককারবারী আটক

www.dainikkagoj.com
25 May 2026

পার্বতীপুরে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ নারী মাদককারবারী আটক

www.dainikkagoj.com