শিরোনাম
শাজাহানপুরে অনলাইন জুয়ার নারী এজেন্ট আটক, জব্দ ল্যাপটপ-মোবাইল ও বিপুল ডিজিটাল ব্যালেন্স ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ দুঃস্থ পরিবার টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, আহত মা পদ্মা ব্যারাজ: উন্নয়নের স্বপ্ন নাকি নতুন পরিবেশ বিপর্যয়ের শঙ্কা? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি সংকট সমাধানে সরকারের বড় প্রকল্প ঘিরে তুমুল বিতর্ক টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ মেহেরপুরে শিশু নির্যাতন মামলায় নজিরবিহীন দ্রুত বিচার: মাত্র ২৯ দিনে মৃত্যুদণ্ড, দেশে নতুন দৃষ্টান্ত সিরাজগঞ্জে “স্বাদের মিঠাই” দোকানের শুভ উদ্বোধন—তরুণ উদ্যোক্তাদের উদ্যোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক নিম্ন আয়ের পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে মহাসড়কে চাঁদা নেওয়ার অভিযোগে হাটিকুমরুল হাইওয়ে থানার ৫ পুলিশ সদস্য ক্লোজড
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ দুঃস্থ পরিবার

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ৪০০ জন দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এ সহায়তা প্রদান করা হয়।

সোমবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। এতে প্রত্যেক উপকারভোগীকে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। তিনি বলেন, “অত্যন্ত স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে। এই সহায়তা ঈদ আনন্দ ভাগাভাগিতে দরিদ্র মানুষের জন্য অনেক বড় সহায়ক হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন এবং তাড়াশ প্রেসক্লাব-এর সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম খন্দকার, সাবেক ছাত্রদল নেতা ও সদস্য সচিব শাহাদত হোসেন খন্দকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসান মির্জা এবং সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানবিক সহায়তার অর্থ পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অনেকেই জানান, ঈদের আগে এই সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 May 2026

ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ দুঃস্থ পরিবার

www.dainikkagoj.com
25 May 2026

ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৪০০ দুঃস্থ পরিবার

www.dainikkagoj.com