সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রামগড়ে বিএনপি নেতা ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

 

খাগড়াছড়ির রামগড় উপজেলা বিএনপির সদ্যপ্রয়াত সভাপতি ইব্রাহিম খলিলের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে।

 

 

শুক্রবার ৯ মে বিকেলে  রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং  অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে  এক দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়।

 

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির  সভাপতি জসিম উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  জসীম উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহি উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ ভূঁইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি  সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ ইলিয়াস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট করিমুল্লাহ প্রমুখ।

 

 

নেতারা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, ইব্রাহিম খলিল ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ নেতা। দলের দুঃসময়ে তিনি শত হামলা-মামলার মুখে ও দলের প্রতি তার ভালোবাসা ও নিষ্ঠা অটুট রেখেছেন। তার আকস্মিক মৃত্যুতে রামগড় বিএনপির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়।

 

 

উল্লেখ্য, গত ৬ মে ২০২৫ তারিখে স্ত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম খলিল নিহত হন।

 

 

উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর