শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে দুই এমপি মনোনীত

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি :

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত এক বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার দুই সংসদ সদস্য। বিষয়টি জেলায় রাজনৈতিক, সামাজিক ও মৎস্যখাতে সংশ্লিষ্ট মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

গত ২০ মে ২০২৬ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এবং নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের মৎস্যসম্পদ উন্নয়ন, আধুনিক গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যখাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএফআরআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে অভিজ্ঞ ও জনসম্পৃক্ত প্রতিনিধিদের অন্তর্ভুক্তি গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। অন্যদিকে রফিকুল ইসলাম হেলালীও এলাকার কৃষি ও মৎস্যখাত উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণের জন্য পরিচিত। তাদের এ মনোনয়ন নেত্রকোনাবাসীর জন্য গৌরবের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

এ বিষয়ে স্থানীয় মৎস্যচাষিরা জানান, মৎস্য গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা দেশের মৎস্যখাতকে আরও সমৃদ্ধ করবে। বিশেষ করে হাওরাঞ্চলসহ নেত্রকোনার বিস্তীর্ণ জলাভূমি এলাকায় মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দুই সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নেতৃত্ব ও অভিজ্ঞতা বিএফআরআই-এর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, গবেষণা ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 May 2026

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে দুই এমপি মনোনীত

www.dainikkagoj.com
23 May 2026

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে দুই এমপি মনোনীত

www.dainikkagoj.com