রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে শিক্ষার্থীর অনুপস্থিতি  কারণ ও পড়াশোনা বিষয়ে অভিভাবক তলব করায় শিক্ষকের উপর হামলা সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬ লালমোহনে গরু ছাগল ও হাঁস মুরগীর হাট, মসজিদের দখলীয় জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর দেয়ার অভিযোগ রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি | ক্যহলাচিং মারমা:

খাগড়াছড়ি জেলায় ৫ বছরের কম বয়সী প্রায় ৮০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে। জরুরি এই টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ১১ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন আয়োজন করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা।

তিনি জানান, জেলায় মোট ৭৯ হাজার ৪৩২ জন শিশু এই ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এ কর্মসূচি।

জেলার ৯টি উপজেলার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৯৪৫টি কমিউনিটি কেন্দ্র, ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ১টি পৌর টিকাদান কেন্দ্রসহ মোট ১,৫১৯টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু টিকা নেওয়ার সুযোগ পাবে। স্বাস্থ্য বিভাগ জানায়, টিকা নিতে অনলাইন নিবন্ধন করা থাকলে সুবিধা পাওয়া যাবে, তবে নিবন্ধন করতে না পারলেও কোনো শিশু টিকা থেকে বঞ্চিত হবে না।

স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর