শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ

Reporter Name / ২৯৩ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

 

কুষ্টিয়ায় ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

 

রোববার সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত শহীদ মিনারে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা এক দফা দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, এইচএসসি পাসের পর ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে দ্রুত স্নাতক সমমানের ডিগ্রি হিসেবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।

 

 

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটির কুষ্টিয়া প্রতিনিধি নাজিউর রহমান ও ছোহাইমা রাফা’র পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, “আমরা পূর্ণকালীন ক্লিনিক্যাল প্র্যাকটিসসহ কঠোর একাডেমিক কোর্স সম্পন্ন করছি। অথচ আমাদের কোর্সকে এখনো স্নাতক সমমান দেওয়া হয়নি। এতে আমাদের উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।” ক্লাস পরীক্ষা ও ক্লিনিক্যাল প্যাকটিস বন্ধ করে সরকারী ও বে-সরকারী ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশে অংশগ্রহন করেন।

 

শিক্ষার্থীরা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর