শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

চট্টগ্রামে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

 

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ মে) সকাল ১১টা ০০ মিনিটে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদস্থ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত পুলিশ সুপার চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশ সেবা উন্নয়নের বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে আগ্রহী। সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগ সহকারে সেগুলো শোনেন এবং বাস্তবসম্মত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও জনস্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 May 2026

চট্টগ্রামে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
17 May 2026

চট্টগ্রামে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com