শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সেনবাগে ৩৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৩৮৮টি পরিবারের মাঝে “ফ্যামিলি কার্ড” বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকাল ৪টায় সেনবাগ মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ–আংশিক সোনাইমুড়ি) আসনের সাবেক ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিরা এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোকে সরকারি ও সামাজিক সেবার আওতায় আনার লক্ষ্যে এ ধরনের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো আরও সহজে বিভিন্ন সামাজিক সেবা ও সহায়তা পাবে।

শেষে ৩৮৮টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

সেনবাগে ৩৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

www.dainikkagoj.com
16 May 2026

সেনবাগে ৩৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

www.dainikkagoj.com