ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১২৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ চার মাদক কারবারিকে আটক করেছে। গত রোবিবার (৩ মে) পৌনে ১২ টার দিকে সলঙ্গা থানার দত্তকুষা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোহেল রানা (২৮), সেলিম (২৯), সাওন আলী (২৮) ও সবুর আলী (২৯)। সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা পৌনে ১২টার দিকে সলঙ্গার দত্তকুষা (উত্তরপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫০ বোতল ‘স্ক্যাফ’ ও ৭৯ বোতল ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে দেশের বিভিন্ন স্থানে এই নিষিদ্ধ সিরাপ সরবরাহ করে আসছিল।এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।