শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (বক্কর) আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার টি.এম.এস.এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ বাদ আছর আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছাত্রনেতা হিসেবে সক্রিয় ছিলেন। পরে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘদিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের ধারাবাহিকতায় তিনি দুই দফায় আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন এবং এলাকায় একজন পরিচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

www.dainikkagoj.com
16 May 2026

আদমদীঘির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের ইন্তেকাল

www.dainikkagoj.com