শিরোনাম
দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, চোরাকারবারিরা পালিয়েছে মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান আকস্মিকভাবে পানছড়ি থানা ও সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার (১৬ মে) সকালে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার প্রথমে পানছড়ি থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি থানাধীন মোহাম্মদপুর এলাকার ০৪নং ওয়ার্ড (০৩নং পানছড়ি ইউপি)-তে সংঘটিত বহুল আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ব্যক্তির নাম মোঃ ইমন হোসেন (২৭), তিনি মোঃ রুহুল আমিনের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী এবং পানছড়ি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন কার্যক্রম শুরুতে পানছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। তিনি থানার রেকর্ডপত্র, দৈনন্দিন কার্যক্রম এবং মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

পরবর্তীতে পুলিশ সুপার থানার অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি নিয়মিত উঠান বৈঠক আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ দমন কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।

এছাড়াও মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন, গোয়েন্দা কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি এবং মামলার তদন্তের গুণগত মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। সবশেষে তিনি থানার সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন

www.dainikkagoj.com
16 May 2026

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের পানছড়ি থানা ও খুনের ঘটনাস্থল আকস্মিক পরিদর্শন

www.dainikkagoj.com