শিরোনাম
ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার রামগতি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বালাসী–বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের আশ্বাস: উন্নয়ন ও যোগাযোগে নতুন সম্ভাবনার কথা বললেন এম. রশিদুজ্জামান মিল্লাত

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

বালাসী–বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, প্রয়োজনে সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নিয়ে হলেও এই সেতু বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী–বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু আনবো, ইনশাআল্লাহ। এটা শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই সেতু বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে নতুন গতি আসবে।”

সেতুর রুট নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন,

“অনেকে চাচ্ছে সেতুটি অন্য রুটে নেওয়া হোক, কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ার চেষ্টা করছে। সেখানে গেলে কিছুটা পথ কম হলেও আমি চাই বালাসী–বাহাদুরাবাদ দিয়েই সেতুটি হোক। এ জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়দের উদ্দেশে তিনি দোয়া কামনা করে বলেন,

“আপনারা দোয়া করবেন। দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে আমরা এলাকার উন্নয়নে বড় বড় কাজ করতে পারবো।”

এছাড়া বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,

“এখান থেকে রাজিবপুর পর্যন্ত দুই লেনের প্রশস্ত সড়ক নির্মাণ করা হবে, যাতে মানুষের যাতায়াত সহজ হয়।”

তিনি আরও বলেন,

“আমার ওপর ভরসা রাখেন। আমি দেশের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়েও কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

বালাসী–বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের আশ্বাস: উন্নয়ন ও যোগাযোগে নতুন সম্ভাবনার কথা বললেন এম. রশিদুজ্জামান মিল্লাত

www.dainikkagoj.com
16 May 2026

বালাসী–বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের আশ্বাস: উন্নয়ন ও যোগাযোগে নতুন সম্ভাবনার কথা বললেন এম. রশিদুজ্জামান মিল্লাত

www.dainikkagoj.com