শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :

জনগণের কল্যাণ নিশ্চিত করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করতে হবে এবং দেশের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার (১৬ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাহমুদ জামান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমানে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ দেশের পরিবেশ ও তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সরকারের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সরকারের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে অনেক শিক্ষার্থী ও তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে সচেতন অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

রাজনৈতিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে নেতিবাচক ধারা ও স্বৈরাচারী আচরণ দেখা গেছে, ভবিষ্যতে যেন সেই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবসময় তাদের পাশে থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময়সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০ জন পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে এক বান্ডিল করে ঢেউটিন এবং গৃহ নির্মাণ সহায়তা বাবদ তিন হাজার টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 May 2026

জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.dainikkagoj.com
16 May 2026

জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.dainikkagoj.com