মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাজাহানপুরে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দলের টাঙানো অবৈধ নির্বাচনী ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়।

এছাড়া নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে চাঁচাইতারা বাজার এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের রেজিস্ট্রেশন ব্যতীত মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য যে, বগুড়া-০৭ (শাজাহানপুর -গাবতলী) এই সংসদীয় আসনে নির্বাচন করবেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি দৈনিক কাগজ কে জানান, “নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর