সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

মধ্যনগরে সড়ক দুর্ঘটনায় আহত ঝর্ণা আক্তারের চিকিৎসায় উপজেলা বিএনপির মানবিক সহায়তা

Reporter Name / ৩৪৩ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার করুয়াজান গ্রামের ছাত্রী ঝর্ণা আক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার চিকিৎসা ব্যয় পরিবারটির পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় চিকিৎসার খরচ প্রতিদিনই বাড়তে থাকায় পরিবারটি চরম সংকটে পড়ে।

এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু। অসহায় এই শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি ঝর্ণা আক্তারের হাতে ৭০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

ঝর্ণা আক্তার বর্তমানে আনন্দ মোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত। এর আগে তিনি মধ্যনগর বি.পি. হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন। দুর্ঘটনার পর দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় পরিবারটির উপর বড় ধরনের বোঝা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি জানতে পেরে আব্দুল কাইউম মজনুর উদ্যোগেই এ মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, সদস্য মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় আব্দুল কাইউম মজনু বলেন, ঝর্ণা আক্তারের চিকিৎসার যেন কোনো ঘাটতি না থাকে, সে জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাবো। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও সহায়তা প্রদান করা হবে। মানবিক কাজ করা আমাদের সামাজিক দায়িত্ব, আর বিপদে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে।

তিনি আরও বলেন, মানবিক কাজে অংশ নেওয়া বিএনপির সামাজিক দায়বদ্ধতার অংশ, এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকা অব্যাহত থাকবে।

অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য ঝর্ণা আক্তারের পরিবার উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর