গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় পিবিআই’র কর্মকর্তা ও সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব এবং বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা, তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং অপরাধ দমন আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কর্মকর্তাদের আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।







