মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’ গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়ার সম্পর্কের জেরে এক স্বামী নিজ উদ্যোগে তার স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরাশুর গ্রামের বাসিন্দা আলম চৌধুরীর স্ত্রী রিনি বেগম (২৮), যিনি তিন সন্তানের জননী, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম (২৭)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। জাহাঙ্গীর স্থানীয় হানিফের ছেলে।

পরিবার ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল আলম চৌধুরীর। গত রোববার রাতে আলম তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক ৯টার দিকে আলম বাড়িতে ফিরে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।

ঘটনাটি প্রকাশ্যে এলে রিনি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে অনাগ্রহ প্রকাশ করেন এবং প্রেমিক জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকার ইচ্ছা জানান। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে আলম চৌধুরী ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করেন।

স্থানীয় কয়েকজন জানান, বিয়ের পর একই রাতে আলম চৌধুরী নিজেই নবদম্পতিকে লক্ষ্মীপুরগামী একটি বাসে তুলে দেন।

এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর