মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’ গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

“প্রাচীন যোগজ্ঞান – আধুনিক বিজ্ঞান – পূর্ণাঙ্গ সুস্থতা” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউট অব ইয়োগা অ্যান্ড হোলিস্টিক ওয়েলনেস (সুদর্শন মেথড)-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়ায় মারমা যুব কল্যাণ সংসদ ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিএইচটি লেখক ফোরামের সাবেক সভাপতি ও মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অংসুই মারমা।

অনুষ্ঠানে ডা. প্রফুল্ল কুমার নাথের সভাপতিত্বে বক্তব্য দেন সাংগ্রাই উদযাপন কমিটির আহ্বায়ক উচিমং মারমা, খাগড়াছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনু মারমা, মারমা যুব কল্যাণ সংসদের সভাপতি উমংচিং মারমা সুমন এবং সুদর্শন ইনস্টিটিউটের প্রধান যোগ প্রশিক্ষক টি এল নাথ।

বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে—এই দুইয়ের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। নিয়মিত যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন সম্ভব। তারা সবাইকে যোগচর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং জানান, সঠিকভাবে অনুশীলন করলে বিভিন্ন রোগ প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর