শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি (পাবনা):

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমাকে পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করা হয়েছে। বুধবার (১৪ মে) কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং বডির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমা কলেজে পৌঁছালে তাকে ফুলের মালা ও শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার অগ্রগতি, মানোন্নয়ন এবং স্থানীয় উন্নয়নমূলক কার্যক্রমে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, নারীদের দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি।

এ সময় শিক্ষার্থীরা ও স্থানীয়রা এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম ফারুক।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

www.dainikkagoj.com
14 May 2026

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

www.dainikkagoj.com