শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনা সভা ও কৃষি মেলা অনুষ্ঠিত সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার ত্রিশালে পৃথক অভিযানে নারীসহ ০৩ জন গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে রহস্যজনক হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা শুরু, ভুয়া নাম দিলে কঠোর ব্যবস্থা: এমপি আনোয়ারুল হক স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে — রেল প্রতিমন্ত্রী সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ভূমি কর্মকর্তা নিহত যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচলে চুক্তি ; যান চলাচলের জন্য বাড়ছে ৩.৫ মিটার পথ, বাড়বে সেতুর সক্ষমতা সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬-এর শুভ উদ্বোধন উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ভূমি কর্মকর্তা নিহত

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ট্রাকচাপায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল আড়াইহাজারের উদ্দেশ্যে রওনা দেন আনোয়ার হোসেন। পথে এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ভূমি কর্মকর্তা মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা আনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ভূমি কর্মকর্তা নিহত

www.dainikkagoj.com
14 May 2026

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় ভূমি কর্মকর্তা নিহত

www.dainikkagoj.com