শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) ত্রিশাল থানাধীন পৌরসভার ৩নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে জুয়া খেলার সময় ব্যবহৃত তাস, নগদ অর্থ, মোমবাতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মাসুদ মিয়া (২৫), পিতা: অজ্ঞাত, ঠিকানা: চরপাড়া, ৩নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভা, ময়মনসিংহ,মো. মোস্তফা (৫৫), পিতা: অজ্ঞাত, ঠিকানা: দীঘারকান্দা, কোতোয়ালী থানা, ময়মনসিংহ ও মো. বিল্লাল হোসেন (৫৯), পিতা: অজ্ঞাত, ঠিকানা: দেওয়ানিয়া বাড়ী, ত্রিশাল থানা, ময়মনসিংহ।

ত্রিশাল থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে থানার পক্ষ থেকে আরও জানানো হয়, এলাকায় অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 May 2026

ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

www.dainikkagoj.com
13 May 2026

ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

www.dainikkagoj.com