শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

ময়মনসিংহ প্রতিনিধি, মকবুল হোসেন

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ১নং আমতৈল ইউনিয়নের বড়বিলা এলাকায় বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Yaser Khan Chowdhury।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ সড়কটি উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও দ্রুত হবে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কাজ সম্পন্ন হলে কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য Mohammad Zakir Hossain, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com
12 May 2026

হালুয়াঘাটে বড়বিলা–বাহিরশিমুল সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

www.dainikkagoj.com