শিরোনাম
গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, মাদকবিরোধী অভিযানে আটক ৫ দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার দিগন্ত, কৃষি বিভাগের উঠান বৈঠক অনুষ্ঠিত কমলনগরে পীর সাহেব চরমোনাইয়ের ইসলাহী ইজতেমা’: লাখো মুসল্লির ঢল জামালপুরে ফেসবুক ফেইক আইডি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার সিন্ধু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে স্কলার্স নার্সিং কলেজ, ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রামপুলিশ মোঃ নজরুল ইসলাম। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে ভোলাহাট থানায় তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ মোঃ নজরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের চরধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। দীর্ঘ তিন দশক ধরে তিনি ইউনিয়ন পরিষদ ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নজরুল ইসলামকে বরণ করে নেন। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক হিসেবে জায়নামাজ, টুপি, তসবিহ ও আতর তুলে দেওয়া হয়। পাশাপাশি আপ্যায়নের মাধ্যমে অবসর জীবনের শুভকামনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মোঃ আব্দুল বারিক বলেন, “গ্রামপুলিশরা মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নজরুল ইসলাম সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অবদান অবশ্যই প্রশংসার দাবিদার।”

অনুষ্ঠানে ভোলাহাট থানায় কর্মরত এসআইসহ অন্যান্য পুলিশ সদস্য, উপজেলার চার ইউনিয়নের দফাদার ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই অবসরপ্রাপ্ত এই গ্রামপুলিশ সদস্যের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা

www.dainikkagoj.com
12 May 2026

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল ইসলামের অবসর উপলক্ষে সংবর্ধনা

www.dainikkagoj.com