শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, মাদকবিরোধী অভিযানে আটক ৫

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি :

জামালপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১২ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন মাদকসেবী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেয়। তাদের মধ্যে বেশ কয়েকজন সাঁতরে নদীর অপর পাড়ে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বিকেলের দিকে নদী থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

এদিকে একই সময়ে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন,

“নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। পরে মরদেহ উদ্ধার করে জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,

“ফায়ার সার্ভিস মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”

তবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ দাবি করেন,

“অভিযান চলাকালে কোনো ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেনি। নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর বিষয়টিও আমাদের জানা নেই।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, মাদকবিরোধী অভিযানে আটক ৫

www.dainikkagoj.com
12 May 2026

ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, মাদকবিরোধী অভিযানে আটক ৫

www.dainikkagoj.com